বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ৭ জন গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ঘটনার দিন গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামূলে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তালোড়া পলিপাড়ার চাঁন মিয়ার ছেলে ফিরোজ, ডিমশহর নয়াপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, বড়ধাপ উত্তরপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে বকুল, জিয়ানগর হেরুঞ্জ গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, ইসলামপুর খানাবাড়ির সাইফুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম, দুপচাঁচিয়া সরদার পাড়ার মৃত সেফু প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম ও গোবিন্দপুরের পালিমহেশপুর গ্রামের সালামত মন্ডলের ছেলে মিন্টু মন্ডল।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157941