বগুড়ায় শুরু হচ্ছে বিসিএল, থাকছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা

বগুড়ায় শুরু হচ্ছে বিসিএল, থাকছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এর ওয়ানডে ফরম্যাটের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড এবং সূচি ঘোষণা করেছে বিসিবি। ২৩, ২৬ এবং ২৮ ফেব্রুয়ারি ৩ রাউন্ডের খেলা হবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীতে। ৩ মার্চে মিরপুরে হবে ফাইনাল।

বিসিএলে থাকছে চার দল – পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল। ৪ দলের এই টুর্নামেন্টে ৩ রাউন্ড শেষে সেরা দুই দল খেলবে ফাইনাল।

বিসিএলের ৪ দলের স্কোয়াড :

পূর্বাঞ্চল

পারভেজ হোসনে ইমন, জাকির হাসান, আমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি (অধিনায়ক), শামীম পাটোয়ারী, শাহাদাত হোসেন দীপু, আসাদউল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাইম হাসান সাকিব।

উত্তরাঞ্চল

তানজিদ হাসান তামিম, হাবিবুর সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, মেহরব হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবদুল গাফফার সাকলাইন।

মধ্যাঞ্চল

সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।

দক্ষিণাঞ্চল

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মিঠুন আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157932