জুলাই সনদে সই করতে যমুনায় যাবে এনসিপি’র প্রতিনিধি দল
জুলাই সনদে সই করতে সন্ধ্যায় যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার সন্ধ্যা ৬টায় জুলাই সনদে সই করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন-সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, এড. জহিরুল ইসলাম মূসা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157911