সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই জন্ম নেওয়া শিশু খালেদা ও তার মা’কে দেখতে এলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে পশ্চিমপাড়া (দর্গাতলা) বাজার এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী ও নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের দরগাতলায় গিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালেক পাটোয়ারী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মা’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় কাপড় এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করেন। 
উল্লেখ্য, নির্বাচনের দিন ভোটারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়।

যা কিছুক্ষণের মধ্যেই তীব্র আকার ধারণ করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত নারী পুলিশ সদস্য, আনসার সদস্য ও স্থানীয় নারী ভোটাররা এগিয়ে এলে সকলের সহযোগিতায় কেন্দ্রের একটি কক্ষে তিনি সুস্থ মেয়ে শিশুর জন্ম দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157890