বগুড়ায় র্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, ৫০ বোতল এমকেডিল এবং ৪৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকায় র্যাব-১২, বগুড়ার আভিযানিক দল গতকাল শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে টুলু বেগম (৫৫) ও সাদ্দাম হোসেন (২৫)কে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ গ্রেফতার করে। ধৃত আসামিদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে,একইদিন রাত ২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার তাজ হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে মহাসড়কে আরো একটি অভিযান চালিয়ে আতিকুর ইসলাম (৩১) ও ইয়াছিন আলী (২৭)কে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, ৫০ বোতল এমকেডিল এবং ৪৯ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার করা হয়। এদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157883