পাবনার সাঁথিয়ায় কৃষকের দু’টি গরু চুরি
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় বর্গাচাষি কৃষকের দু’টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে বর্গাচাষি কৃষক আকুব্বরের গোয়াল ঘর থেকে গতকাল শনিবার গভীর রাতে দু’টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে আকুব্বর গোয়াল ঘরে কোন গরু দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন।
এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরু না পেয়ে দরিদ্র কৃষক কান্নায় ভেঙে পড়েন। কৃষক আকুব্বর জানান, খেয়ে না খেয়ে লাভের আশায় দু’টি গরু পালন করি। গরু দু’টি ছিল আমার আশার আলো। গরু দু’টির মূল্য প্রায় ২ লাখ টাকা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গরু চুরির বিষয়টি আমার জানা নেই। তিনি এ বিষয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157882