ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাড়িতে চুরি

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বাড়িতে চুরি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে হিন্দু ধর্মাবলম্বী পরিবারে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পরিবারের স্বর্ণালঙ্কার, টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গভীর রাতে হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামে সদান্দ মাষ্টারের বাড়িতে।

চুরির বিষয়ে সদান্দ মাস্টার বলেন, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারি। চোর ঘরের জানালা দিয়ে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করে সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৯৭ হাজার টাকা নিয়ে যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157865