শাকিবের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি : বুবলী
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলীর মা হতে যাওয়ার গুঞ্জন থেকে শুরু করেন আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউনে পরিণত হয়। এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার কড়া জবাব দেন তিনি। নায়িকার ভাষ্যমতে, শাকিব খানের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি। ফলে তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই। শাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দু’জনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157809