প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন...মুখ খুললেন তামিম ইকবাল

প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন...মুখ খুললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা কারা থাকছেন। এর মধ্যেই গুঞ্জন উঠে, টেকনোক্রাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তামিম ইকবাল। তবে নিজেকে নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তামিম ইকবাল। সেখানে দেশসেরা এই ওপেনার জানান, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন চলছে, তা সঠিক নয়। তামিম লিখেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157802