বগুড়ার গাবতলীতে কম্বল এবং এতিমখানায় খাদ্য বিতরণ করলেন এমপি মিল্টন

বগুড়ার গাবতলীতে কম্বল এবং এতিমখানায় খাদ্য বিতরণ করলেন এমপি মিল্টন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার ভুলিগাড়ী এলাকায় বগুড়া কৃষি ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন।

বগুড়া কৃষি ফাউন্ডেশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে এবং কৃষিবিদ মাহমুদুল হাসান সুজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষিবিদ এএসএম গোলাম হাফীস কেনিডি, কৃষিবিদ কেকেএম ফজলুল করিম রাঙ্গা, আমিনুল ইসলাম, শহিদুল আলম, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, ডা. আব্দুল মালেক, ডা. শিহাব হাসান, ডা. আল আমিন, নিয়ামতুল্লাহ, শফিকুল ইসলাম, মো. শরীফ, মহসিন আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ। এছাড়াও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, একাব্বর আলী, মনজুর মোরশেদ, মোহাম্মদ রব্বানী, সাদ্দাম, আল আমিন প্রমুখ।

এর আগে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর সালাফিয়া মাদ্রাসায় বিভিন্ন এতিমখানায় রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157764