জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে এলাকার উন্নয়নে কাজ করব : এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
নির্বাচনে বিজয়ের পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, নন্দীগ্রামের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপি’র সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, জেলা জিসাস’র সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুর ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, মতিউর রহমান মুসা, কোরবান আলী, রাজু আহম্মেদ, সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবী প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157738