সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : আব্দুল মহিত তালুকদার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস,চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই।
ভোটারদেরকে কথা দিয়েছিলাম নির্বাচিত হওয়ার পর কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি করবো না। কাউকে করতেও দিবোনা। এখন আমার দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়নকে ত্বরান্নিত করা। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দুপচাঁচিয়া উপজেলা যুবদলের কার্যালয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা মোজাম্মেল হক তালুকদার, জান্নাতুল ফেরদৌস, আখতারুজ্জামান তুহিন, নুরুল ইসলাম খান হিরু, গোলাম ফারুক, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা ইব্রাহিম আলী, আবু রায়হান প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157730