ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক এক
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে বিজিবি’র হাতে সাগর সিং (২৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। হরিপুর থানা পুলিশ আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন। সে হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের সুরেন সিং এর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ৫০ বিজিবি’র বুজরুক বিওপির সীমান্ত পিলার ৩৬০ এর ২ এস এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় গোপন সংবাদে সীমান্তে টহলরত বিজিবি’র টিম খয়েরডাঙ্গী নামক স্থানে ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করে এবং সন্ধ্যায় হরিপুর থানায় নিয়ে আসে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, বিজিবির এজাহারের ভিত্তিতে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ধৃত আসামিকে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157727