বগুড়ার দুপচাঁচিয়ায় খড়ের পালায় আগুন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার কেউৎ গ্রামে লিটন চন্দ্র বসাকের বসতবাড়ির খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার কে বা কারা বাড়িসংলগ্ন রাস্তার পাশে খড়ের পালায় আগুন দেয়।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের কেউৎ গ্রামে মৃত ধিরেন্দ্রনাথ বসাকের ছেলে লিটন চন্দ্র বসাক গত আমন মৌসমের প্রায় ৮বিঘা জমির ধানের খড় বাড়ির সাথে রাস্তার পশ্চিম পাশে পালা করে রাখেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর কে বা কারা তার খড়ের পালায় আগুন দেয়। পরিবারের লোকাজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে খড়ের পালা সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত লিটন চন্দ্র বাসক জানান, আগুনে তার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ক্ষতিগ্রস্ত লিটন চন্দ্র বসাকের বাড়িতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তার সাথে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, গুনাহার ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফুর রহমান তালুকদার দুদু উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157717