ইপিএলে ব্রাজিলিয়ান তারকার ইতিহাস

ইপিএলে ব্রাজিলিয়ান তারকার ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বছরের পর বছর দর্শকদের মাতিয়েছেন অসংখ্য ব্রাজিলিয়ান তারকা। তবে এতদিন লিগের ইতিহাসে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার দু’বার মাসসেরা হওয়ার কীর্তি গড়তে পারেননি। সেই নতুন ইতিহাস লিখলেন ইগর থিয়াগো। 

ব্রেন্টফোর্ড-এর এই ফরোয়ার্ড দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে নিলেন। বেন্টফোর্ডের সঙ্গে শুক্রবার সাড়ে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেন ইগর থিয়াগো। এই সুখবর দ্বিগুণ করে জানুয়ারি মাসের লিগ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এর আগে গত বছরের নভেম্বরে মাসের সেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন তিনি।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে একবার করে মাসসেরা হয়েছেন-ডেভিড লুইজ, জুনিনহো পাউলিস্টা, রদ্রিগো মুনিজ, এডু ও লুকাস মাউরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157703