এবার সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয়ী হলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনের মধ্যে জয়ের ব্যবধানে নতুন এক ইতিহাস গড়লেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি প্রার্থী মো. হারুন-অর-রশিদ।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যা এবারের নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ জয়ের ব্যবধান। তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের এনসিপি’র প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী ভোট ব্যবধানের দিক থেকে দেশের শীর্ষ ৫ আসনে রয়েছেন-বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন (বিএনপি) ১ লাখ ৪৭ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি) ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হন। কিশোরগঞ্জ-৬-এ মো. শরীফুল আলম (বিএনপি) ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের ব্যবধানে জয়ী হন। টাঙ্গাইল-২-এ আবদুস সালাম পিন্টু (বিএনপি) ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157693