নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শায়রুল কবির খান জানান, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157676