বগুড়াবাসীকে জেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বগুড়ার কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
সংসদ সদস্য নির্বাচিত করায় বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে বগুড়াবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157658