বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদ রানা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হাবু কামরের মোড় এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা জয়পুরহাট পৌর শহরের রূপনগর মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মাসুদ রানা তার বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে সদর উপজেলার হাবু কামরের মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157646