বৈঠকে বসেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন হওয়ার কথা বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮ আসনে বিজয়ী হয়েছে।
১১ দলীয় জোট থেকে আরো কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157641