রাজশাহীর ৬ আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী

রাজশাহীর ৬ আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ৬টি আসনেই বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আফিয়া আকতার পোস্টাল ও ভোট গ্রহণের ব্যালটের যোগফল প্রকাশ করেন। এতে রাজশাহী জেলার সব কটি আসনেই ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে।

রাজশাহী-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫২৫টি, ‘না’ পড়েছে ৭৫ হাজার ২৬৮টি। রাজশাহী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৩৮টি, ‘না’ ভোট পড়েছে ৭৭ হাজার ৬৩১টি। রাজশাহী-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৯৪ হাজার ৮৮১টি, আর ‘না’ ভোট পড়েছে ৯৬ হাজার ১২৪টি। এছাড়া রাজশাহী-৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২টি।

‘না’ ভোট পড়েছে ৬১ হাজার ২২৯টি এবং রাজশাহী-৫ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি, ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।

সর্বশেষ রাজশাহী-৬ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৫ হাজার ২১২টি। তিনি বলেন, রাজশাহী মোট ৬টি আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157639