কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহীর জয়
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহামুদুল হাসান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২৮ হাজার ৫৫১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৬৬ হাজার ৩ শত ৬৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৩০৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬২ জন।