রাজশাহীতে বিএনপি ৪ ও জামায়াত ২টি আসনে জয়ী
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে বিএনপি ও দুইটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৬০টি।
এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী শরিফ উদ্দীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭০২ ভোট।
এছাড়াও, এবি পার্টির আব্দুর রহমান ঈগল প্রতীকে পেয়েছেন ১১শ’ ভোট, গণঅধিকার পরিষদের মির মো. শাহজাহান ট্রাক প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ মোবাইল ফোন প্রতীকে ৬৬৩ ভোট। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৯৮৬টি। এদিকে, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫২৫ আর না ভোট ৭৫ হাজার ২৬৮টি।
রাজশাহী-২ (সদর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১১৬টি। আসনটিতে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো. জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
এছাড়াও, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ মোটরসাইকেল প্রতীকে ৮০১, এবি পার্টির সাঈদ নোমান ঈগল প্রতীকে ৭৮৬, নাগরিক ঐক্যর মোহাম্মদ সামছুল আলম কেটলি প্রতীকে ৫৫২ ভোট এবং বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮৭ ভোট। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪৭৪টি। এদিকে, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৩৮। আর না ভোট ৭৭ হাজার ৬৩১টি।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩০টি। আসনটিতে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম ফুটবল প্রতীকে ১ হাজার ১৭৭ ভোট, জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙ্গল প্রতীকে ২ হাজার ৩৯০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান হাতপাখা প্রতীকে ১ হাজার ১৫৪ ভোট এবং আমজনতা দলের সাইদ পারভেজ প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৯৫ ভোট। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ১৪৬টি। এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৮৪। আর না ভোট ৯৬ হাজার ১২৪টি।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২২টি। আসনটিতে দাঁড়িপাল্লার প্রার্থী আবদুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।
এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান হাতপাখা প্রতীকে ৬৭০ ভোট এবং জাতীয় পার্টির ফজলুল হক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৭৪টি। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮২। আর না ভোট ৬১ হাজার ২২৯টি।
রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১৩২টি। আসনটিতে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
এছাড়াও বাংলাদেশ সুপ্রীম পার্টির আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতীকে ৯৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন হাতপাখা প্রতীকে ৬২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ঘোড়া প্রতীকে ২ হাজার ৮৯৬ ভোট, রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীকে ৪৪২ ভোট এবং রেজাউল করিম ফুটবল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট। ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৬৩৮টি। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪। আর না ভোট ৭৯ হাজার ১৬৮টি।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে একটি পোস্টালসহ মোট কেন্দ্র ১২০টি। আসনটিতে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
এছাড়াও, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙ্গল প্রতীকে ২ হাজার ৯৩০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ হাতপাখা প্রতীকে ১ হাজার ৬২৮ ভোট পেয়েছেন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১০৭টি। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩০ হাজার ৮০৫। আর না ভোট ৯৫ হাজার ২১২টি।
রাজশাহীর ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। প্রতিদ্বন্দ্বী ছিল ৩১ জন। ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে জানা যায়, রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন, ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, ভোট পড়েছে ৬১ শতাংশ।
রাজশাহী-৩ আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন, ভোট পড়েছে ৭৬ শতাংশ। এছাড়া রাজশাহী-৪ আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী-৫ আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন, ভোট পড়েছে ৬৭ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন, ভোট পড়েছে ৭৩ শতাংশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157624