আলোচিত মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট
করতোয়া বিনোদন: আলোচনায় থাকা ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয় ২ হাজার ৮১৭টি। বৈধ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬ হাজার ১২টি। বাতিল হয়েছে ৩২০টি।
এর মধ্যে ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157597