ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন— এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।