বগুড়া-৭ আসনে ধানের শীষের জয়, ব্যবধান ৩৪ হাজার

বগুড়া-৭ আসনে ধানের শীষের জয়, ব্যবধান ৩৪ হাজার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে শাজাহানপির উপজেলার ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়ী।

নির্বাচনী কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ২,৪৩,৬০৪ জন। ঘোষিত ফলাফলে মোঃ মোরশেদ মিল্টন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), প্রতীক: ধানের শীষ — পেয়েছেন ১,০৪,৩০৫ ভোট (৪২.৮২%)।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা — পেয়েছেন ৭০,০২৮ ভোট (২৮.৭৫%)। ফলে মোরশেদ মিল্টন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৪,২৭৭ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়া মোঃ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা পেয়েছেন ১,০০৯ ভোট (০.৪১%) এবং মোঃ আনছার আলী, বাংলাদেশ মুসলিম লীগ, প্রতীক: হারিকেন — পেয়েছেন ২৫৮ ভোট (০.১১%)।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157538