বগুড়া-১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী ভোট দিয়েছেন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনেভিন্ন কেন্দ্র ভোট দিয়েছেনবিএনপিএবংজামায়াতমনোনীতসংসদ সদস্য প্রার্থীরা। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালসাড়ে ১০টা পর্যন্ত সারিয়াকান্দি উপজেলায় প্রায় শতকরা ১৮ শতাংশ ভোট পরেছে।
সারিয়াকান্দি সরকারিবালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতি বার সকাল ৮টার দিকে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এদিকে একই দিনেসকাল ৯টার দিকে কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত মনোনীতসংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। সকাল থেকেই পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শুরু হয়েছে। বেলাবাড়ার সাথে সাথে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিবাড়ছে। উপজেলার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, সেখানে মোট ভোটার ৩৪৪২ জন, এরমধ্যে সকাল ১০টা পর্যন্ত মোট ৪৮০ টি ভোটপরেছে। উপজেলার সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ২৯২। সকাল ১০টা পর্যন্ত সেখানে ৮৩০টি ভোট পরেছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ উপজেলায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ১৮ শতাংশ ভোটপরেছে।
ভোটদিয়েজামায়াতেরপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, এখনপর্যন্ত এ আসনে কোনরূপ বিশৃঙ্খলা ছাড়া ইশান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। ভোটের পরিবেশ শেষ পর্যন্ত এ রকম থাকলে ইনশাআল্লাহ আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

ভোটপ্রদান করার পর বিএনপির প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর পর স্বতঃস্ফূর্ত একটি উৎসব মুখর পরিবেশে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ইনশাআল্লাহ এ আসনে ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157423