কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা
মফস্বল ডেস্ক: কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে খাজানগর এলাকা থেকে হেফাজতে নেওয়া হয় তাকে।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, যুবদল নেতা আব্দুল মাজেদ নির্বাচনে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করতে পারেন এমন তথ্য তাকে হেফাজতে নেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157418