বগুড়ার ৭টি আসনের ৯৮৩টি কেন্দ্রে ব্যালটবক্স, সীলসহ নির্বাচনি সামগ্রী পৌছে গেছে
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বগুড়া-৬ সদর আসনের ১৫০টি কেন্দ্রেসহ জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালটবক্স, সীলসহ নির্বাচনি সামগ্রী পৌছানো হয়েছে।
বেশিরভাগ নির্বাচনী ষড়ঞ্জাম পৌছানো হয়েছে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি গাড়িতে করে। জেলার মোট ৯৮৩টি ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দিবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসারসহ আইন শৃংখলা বাহিনীর ৭ হাজার ১২০ জন সদস্য।
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য ছাড়াও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আরও দায়িত্ব পালন করবেন র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও। বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে, পাঁচ হাজার ৪৭৮টি।
এর মধ্যে স্থায়ী পাঁচ হাজার ১৪৮টি ও অস্থায়ী ৩৩০টি। এর মধ্যে ১৯০টি অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ), ৩১০টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৪৮৩টি সাধারণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সোনাতলা উপজেলায় ৫৪টি কেন্দ্র আছে এবং সারিয়াকান্দি উপজেলায় ৭২টি কেন্দ্রে আছে।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের শিবগঞ্জ উপজেলায় মোট ১১৪টি কেন্দ্র রয়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আদমদীঘি উপজেলায় মোট ৬১টি কেন্দ্র রয়েছে। দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রে রয়েছে।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের নন্দীগ্রাম উপজেলায় মোট ৪৯টি কেন্দ্র রয়েছে। কাহালু উপজেলায় ৬৫টি কেন্দ্র রয়েছে। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের শেরপুর উপজেলায় মোট ৯৯টি কেন্দ্র রয়েছে। ধুনট উপজেলায় ৮৯টি কেন্দ্রে রয়েছে।
বগুড়া-৬ (সদর) আসনে সদর উপজেলায় মোট ১৫০টি কেন্দ্র রয়েছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের গাবতলী উপজেলায় মোট ৯৮টি কেন্দ্র রয়েছে। শাজাহানপুর উপজেলায় ৭৫টি কেন্দে রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে বগুড়ার প্রতিটি কেন্দ্র প্রস্তুত। সকাল সাড়ে ৭ টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157371