গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ, বগুড়া মো. তানজীর হোসেন আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এ নোটিশ জারি করেন।

অভিযোগে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালিয়ে তা ফেসবুকে লাইভ করা হয়, যা আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ বিধির পরিপন্থি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157326