এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন এলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোটারদের মাঝে তৈরি হয় নানা জটিলতা। হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বা হারিয়ে গেছে এখনও পুনরায় তোলা হয়নি অথবা নতুন ভোটার হওয়া এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে আসেনি। অনেকের মাঝেই তাই এমন সংশয় তৈরি হয় যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে। সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকলে তিনি ভোট দিতে পারবেন, এজন্য এনআইডি কার্ডের প্রয়োজন নেই।

এ ক্ষেত্রে পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেই ব্যালট পেপার প্রদান করা হবে।

এদিকে, ভোটদান প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন করতে ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটাররা খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারেন নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157317