এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালান্স ও কাউন্টার ব্যালান্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস করেন। এসময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157252