পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীর কর্মীকে অর্থদণ্ড প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামে নির্বাচনি প্রচার-প্রচারণার সময় শেষ হলেও আচরণবিধি লঙ্ঘন করে ভোটার স্লিপ বিতরণের অপরাধে প্রার্থীর কর্মী চরভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বরাত আলীকে (২২) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157212