বগুড়ায় গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জের মুরাদপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি করে আড়াই কেজি গাঁজাসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা ওই পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুরে রংপুর-বগুড়া মহাসড়কে মক্কা ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৪২১০) তল্লাশি করা হয়। এসময় ওই পরিমাণ গাঁজাসহ শাহাজামাল (২৫) নামে একযাত্রীকে গ্রেফতার করা হয়।
ধৃত শাহাজামাল লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দৈলজোর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিএনসির পরিদর্শক মো: আসলাম আলী মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157105