৫৪ বছর যারা কিছু দিতে পারেনি তারা ভবিষ্যতেও পারবে না : সাবেক এম’পি মোশারফ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী সাবেক এমপি মো.মোশারফ হোসেন বলেছেন, যারা দীর্ঘ ৫৪ বছরে দেশের মানুষকে কোন কিছু দিতে পারেনি তারাই আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কাহালুর মাটি ধানের শীষের ঘাঁটি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যে নির্বাচন ছিল শত প্রতিকুলতার আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করেছিলেন আপনাদের সেই ঋণ আমি কোন ভাবেই শোধ করতে পারবোনা। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের কাহালু বাজার রেলওয়ে বটতলায় কাহালু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।
কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো.ফরিদুর রহমান ফরিদ,সাবেক এমপি মোশারফ হোসেনের ছোট ভাই জামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেক জান্ডার, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি মমতা আরজু কবিতা, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, বিএনপি নেতা শামীম চৌধুরী, এ.কে.আজাদ, কামরুল হাসান জুয়েল,মাওলানা ফজলে রাব্বী তোহা, আব্দুল মোমিন, মো.আব্দুল করিম, মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, দুর্গাপুর ইউ’পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, কালাই ইউ’পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, পাইকড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ঘুটু, আকতার আজম, খোকন খান, মোহাম্মাদ আলী সুমন, আবুল কালাম আজাদ তালুকদার, ফাহিম আহম্মেদ সুমন, মুরাদ আহম্মেদ মধু, হাবিবুর রহমান হাবিব, রাসেল আহম্মেদ ফাহিম, রিমন রাহাদ, আবু জর আল গোফারী, নাজমুস শাহাদত নয়ন প্রমুখ। পরে একটি নির্বাচনি প্রচারণা মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157102