১১-১২ ফেব্রুয়া‌রি ঢাকায় ভিসা দেবে না ডেনমার্ক

১১-১২ ফেব্রুয়া‌রি ঢাকায় ভিসা দেবে না ডেনমার্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার‌ণে আগামী ১১-১২ ফেব্রুয়া‌রি ভিসা দে‌বে না ঢাকার ডেনমার্ক দূতাবাস। সোমবার (৯ ফেব্রুয়া‌রি) ঢাকার ডে‌নিশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ডে‌নিশ দূতাবাস জানায়, বাংলা‌দে‌শের জাতীয় নির্বাচনের কার‌ণে আগামী ১১-১২ ফেব্রুয়া‌রি ভিসা দেওয়া সম্ভব হবে না। ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন নে‌বে না।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/157048