বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে যুদ্ধে জয় করতে হবে : কালাইয়ে রাশেদুল আলম

বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে যুদ্ধে জয় করতে হবে : কালাইয়ে রাশেদুল আলম

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ বলেন, ভোটের দিন বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে আরেকটি যুদ্ধে জয় করতে হবে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দানে সকল শ্রেণির জনগণকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সকলকে সাথে নিয়ে দাঁড়িপাল্লায় সীল মারার আহবান জানান তিনি।

কালাই উপজেলা জামায়াতের আমির মো. মুনসুর রহমানের সভাপত্বিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মামুনুর রশীদ, জেলা জামায়াতের সদস্য এড. আব্দুল মোমেন ফকির, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, জেলা জামায়াতের শুরা সদস্য মাও: নুরুজ্জামান সরকার, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মোজাফ্ফর হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারি অধ্যাপক আব্দুল আলীম, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156976