কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থীকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থীকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা এবং কচাকাটা থানা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় উপস্থিত হয়ে বিন ইয়ামিন মোল্লা জামায়াত প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সভায় জামায়াতের জেলা আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জামায়াতের কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156975