বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাব-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে শাকিল (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার ৬নং আসামি মো. নাঈম ইসলাম (২১)কে গাবতলী উপজেলার প্রথমারছেও এলাকা থেকে এবং একই মামলার ৭নং আসামি মো. তৌফিক (২৩)কে একই উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, ধৃত আসামি নাঈম ইসলাম (২১) গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের টুলু মিয়ার ছেলে এবং আসামি মো. তৌফিক (২৩) একই উপজেলার সোনাপুরের আব্দুল সালেক মিয়ার ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156971