বগুড়ার কাহালুতে দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়ী করতে নারীদের নির্বাচনি মিছিল
কাহালু (বগুড়া) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত এম’পি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে জামায়াত সমর্থিত নারীরা কাহালু উপজেলা সদরে নির্বাচনি প্রচারণা মিছিল করেছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কাহালু উপজেলা সদরের শিল্পী আবাসন প্রকল্প এলাকা হতে একটি বিশাল প্রচারণা মিছিল বের হয় এবং মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পী আবাসনে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও মিছিলে নেতৃত্ব দেন দাঁডিপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156967