দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের ১৩ মাইল নামক স্থানে। নিহত রফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর গ্রামের কচুয়াপাড়ার শমিজ উদ্দিনের ছেলে। 

জানা গেছে, ওই সময় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে আমবাড়ীগামী একটি রিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রফিকুল ইসলাম রাত পৌনে ৮টায় মৃত্যুবরণ করেন তিনি। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156911