পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।  আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে তিনি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ফলপ্রসূ আলোচনার কথা জানান। বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156897