হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন পালমার

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন পালমার

স্পোর্টস ডেস্ক: চেলসি মিডফিল্ডার কোল পালমার গতকাল (শনিবার) ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায় নাম লিখলেন।অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুর নাম্বার টেন ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন।

প্রথম দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে জাল কাঁপান পালমার।এই তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার। 

যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156886