ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মানুষ শান্তিতে থাকতে চায় - শিবির সভাপতি সাদ্দাম
কাহালু (বগুড়া) প্রতিনিধি : ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অতীতের কোন ক্ষমতাসীন দল দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারেনি। তাই সারাদেশে এখন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। দেশের মানুষ এখন ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে শান্তিতে বসবাস করতে চায়।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলার কাহালু উপজেলা শাখার আয়োজনে জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা (পদযাত্রা) কর্মসূচি পালনের আগে কাহালু বাজার রেলওয়ে বটতলায় বগুড়া ৪ আসনে জামায়াত মনোনীত এম’পি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া ৪ আসনে (কাহালু নন্দীগ্রাম) জামায়াত মনোনীত এম’পি প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তুরস্কের গাজী ওসমান পাশা ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. হাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
আরও উপস্থিত ছিলেন ডাকসু জি. এস এস এম ফরহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বাদশা, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারি অধ্যাপক আব্দুল বাসেদ, সহ-সেক্রেটারি মো. মিজানুর রহমান, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম.এস.এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এম্বাসেডর স্বপন মল্লিক, জেলা এলডিপি’র সেক্রেটারী আনিছুর রহমান, কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, সাবেক নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান মো.নুরুল ইসলাম মন্ডল, কাহালু উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মোমেন, বগুড়া-৩ আসনের (দুপচাঁচিয়া-আদমদিঘী) জামায়াত মনোনীত প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের প্রমুখ।
জনসভা শেষে দুপুর ১২টার দিকে সভাস্থল থেকে জামায়াতের সকল নেতা/কর্মীদের নিয়ে একটি পদযাত্রা (মার্চ ফর দাঁড়িপাল্লা) বের করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156835