দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় শিশু নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে নৈশ কোচের ধাক্কায় বাঁধন মালি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘাটেরপাড় এলাকায় আলোকডিহি জেবি স্কুলের সামনে ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীগণ জানান, ঢাকা-পঞ্চগড় মহাসড়কের রাস্তাসংলগ্ন বাড়ি থেকে বের হয়ে সুশান্ত মালির ছেলে বাঁধন মালি (৬) রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি নৈশকোচের সামনে পড়ে যায়। এসময় কোচের ধাক্কায় ওই শিশু গুরুতর আহত হলে পরিবারের লোকজন দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। এ খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে রাস্তা অবরোধ করেন। এতে করে রাস্তার উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। 

সংবাদ পেয়ে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুল কবির ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও থানা পুলিশ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করান। দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুল কবির জানান, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের করা হলে ঘাতক বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156781