দিনাজপুরের বিরামপুরে তারেক রহমান আসছেন শনিবার

দিনাজপুরের বিরামপুরে তারেক রহমান আসছেন শনিবার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আগামীকাল শনিবার দিনাজপুরের বিরামপুরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। বিরামপুর সরকারি কলেজ মাঠে তিনি এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। জনসভাকে সফল করতে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা নজরুল ইসলাম, সদস্য আবু তাহের ক্বারী, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার বেলা ১টায় তার বিরামপুরে আসার কথা রয়েছে। উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156726