নারায়ণগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপ‌জেলার এক‌টি খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাউসার এলাকায় রাস্তার পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। 

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156657