আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

টুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়েই এই গলাচিপা-দশমিনাকে আগাইয়া নিব।’

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় নুরুল হক নুরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়েত আছে, এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করবো। কোনো ভেদাভেদ নাই। আওয়ামীলীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না। কোন গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156505