শাকিব ভাইয়ের সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না: সিয়াম

শাকিব ভাইয়ের সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না: সিয়াম

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমাও ঈদে দেখতে পাবেন। ফলে ঈদে বক্স অফিসে মুখোমুখি লড়াই করবেন এই দুই তারকা। ওপার বাংলার দর্শকদের দাবি- সিয়াম আহমেদ শাকিব খানের ঘাড়ে শ্বাস ফেলছেন।

ভারতীয় একটি গণমাধ্যম সিয়ামের কাছে এসব তথ্য তুলে ধরেন।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, সত্যিই যদি লোকে এমনটা বলে, তাহলে আমার দায়িত্ব আরো বাড়ল। ঘষেমেজে নিজেকে আরো তৈরি করতে হবে, আরো ত্রুটিমুক্ত হতে হবে। আসলে সেরকম কিছুই না।

২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদনদুনিয়াকে কাঁধে নিয়ে বয়ে চলেছেন। উনার (শাকিব খান) সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না। বরং নিজের কাজটা করে যাই।   

 

ঈদে সিনেমা মুক্তির বিষয়ে সিয়াম আহমেদ বলেন, ঈদ আমাদের বড় উৎসব। এ সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটা ভেবেই আনন্দ লাগে।

 

শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই? এ প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। দর্শক নতুন সিনেমা কতটা ভালোবাসল, তাদের নতুন কী দিতে পারলাম; আগের সিনেমা থেকে নিজেকে কতটা নিয়ে যেতে পারলাম, এটাই।

 

বিনোদনধর্মী সিনেমায় সিয়াম আহমেদকে ভালো মানায়। দর্শকও সেভাবেই তাকে দেখতে চান। তাই কোনোভাবেই দর্শককে নিরাশ করতে চান না সিয়াম আহমেদ। পরিচালক হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাও সেই ঘরানার। এতে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তাকে প্রেম করতে দেখা যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156487