রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোট নিয়ে হ্যাঁ মার্চ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোট নিয়ে হ্যাঁ মার্চ

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে গণভোট নিয়ে ‘হ্যাঁ মার্চ’ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোটের প্রচারণা ভ্যানে ‘হ্যাঁ’-এর পক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলামের নেতৃত্বে একটি প্রচারণা র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই অভ্যুত্থানের কাঙ্খিত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলাম বলেন, দেশব্যাপী ‘হ্যাঁ’ মার্চের অংশ হিসেবে রংপুরে প্রচারণা করা হচ্ছে। একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক দেশ গঠনে ‘হ্যাঁ’-কে জয়ী করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও নানা মহল ষড়যন্ত্র করে চলেছে, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা করা হচ্ছে। সমস্ত অপচেষ্টাকে রুখে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে যাবে ‘হ্যাঁ’-এর পক্ষে। আমরা বলে দিতে চাই, সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসুন। না হলে দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। গণভোটে ‘হ্যাঁ’-এর বিরুদ্ধে অবস্থান নিলে খুনি হাসিনা পালিয়ে গেলেও আপনারা পালাতে পারবেন না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156482